৪/৫০. অধ্যায়ঃ
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত - প্রথম অনুচ্ছেদ
ফুকাহাদের নিকটكُسُوْفٌশব্দটি ব্যবহার হয় সূর্যগ্রহণের ক্ষেত্রে আরخُسُوْفٌব্যবহার হয় চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কতিপয়ের মতেخُسُوْفٌওكُسُوْفٌশব্দ দু’টি চন্দ্র ও সূর্য উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। কুসতুলানী এটা সহীহ মত।كُسُوْفٌসূর্য ও চন্দ্র গ্রহণের হাদীস প্রায় সতেরজন সাহাবী হতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত।আর জেনে রাখা দরকারكُسُوْفٌওخُسُوْفٌসালাত শারী’আত সম্মত হওয়ার ব্যাপারে কোন মতানৈক্য নেই আর এটা সুন্নাহ ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত। আর তার হুকুম ও বৈশিষ্ট্যের পদ্ধতির ব্যাপারে মতভেদ রয়েছে ইমাম শাফি’ঈ ও আহমাদ বলেনঃ সূর্যগ্রহণের সালাত (সালাত/নামায/নামাজ) সুন্নাতে মুয়াক্কাদা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ সালাত আদায় করেছেন এবং জনগণকে একত্রিত করেছেন। আর আবূ হানীফার মতে সুন্নাহ তবে মুয়াক্কাদাহ্ না অনুরূপ চন্দ্রগ্রহণের সালাত সুন্নাতে মুয়াক্কাদাহ্। শাফি’ঈ ও আহমাদের নিকট আর আবূ হানীফাহ্ ও মালিক-এর নিকট ভাল। প্রাধান্য মত হল শাফি’ঈ ও আহমাদের মত।
মিশকাতুল মাসাবিহ : ১৪৯২-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৯২-[১]
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ عَلى عَهْدِ رَسُولِ اللّهِ ﷺ فَصَلّى بِهِمْ فَقَرَأَ بِسُوْرَةٍ مِنَ الطُّوَلِ وَرَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ الثَّانِيَةَ فَقَرَأَ بِسُورَةٍ مِنَ الطُّوَلِ ثُمَّ رَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ جَلَسَ كَمَا هُوَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ يَدْعُو حَتَّى انْجَلى كُسُوْفُهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় একবার সূর্যগ্রহণ হয়েছিল। তিনি তাদের নিয়ে সালাত আদায় করলেন। তিওয়ালে মুফাসসালের সূরাহ দ্বারা কিরাআত পড়লেন। এরপর (প্রথম রাক’আতে) পাঁচটি রুকূ’ করলেন। দুইটি সিজদাহ করলেন। তারপর দ্বিতীয় রাক’আতের জন্য জন্য দাঁড়ালেন। তিওয়ালে মুফাসসালের একটি সূরাহ দিয়ে ক্বিরাআত পড়লেন। এরপর একটি রুকূ’ করলেন। দুইটি সিজদাহ করলেন। অতঃপর ক্বিবলামুখী হয়ে বসলেন। সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত (বসে বসে) দোয়া করতে থাকলেন। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১১৮২, আহমাদ ২১২২৫। কারণ এর সানাদে আবূ জা‘ফার আর্ রযী একজন শিথিল রাবী। আর خَمْسَ رَكَعَاتٍ অংশটুকু মুনকার যেমনটি ইমাম যাহাবী (রহঃ) বলেছেন। আর মাহফূয হলো যা বুখারী মুসলিমসহ অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে ركوعات وكبرتات।
