৬/৪. অধ্যায়ঃ

যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৫১-[১৫]

وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ ﷺ يَسْأَلُه فَقَالَ: «أَمَا فِىْ بَيْتِكَ شَيْءٌ؟» قَالَ بَلى حِلْسٌ نَلْبَسُ بَعْضَه وَنَبْسُطُ بَعْضَه وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنَ الْمَاءِ. قَالَ: «ائْتِنِىْ بِهِمَا» قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللّهِ ﷺ بِيَدِه وَقَالَ: «مَنْ يَشْتَرِىْ هَذَيْنِ؟» قَالَ رَجُلٌ أَنَا اخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ: «مَنْ يَزِيْدُ عَلى دِرْهَمٍ؟» مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا اخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاه وَأَخَذَ الدِّرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا الْأَنْصَارِيُّ وَقَالَ: «اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلى أَهْلِكَ وَاشْتَرِ بِالْاخَرِ قَدُوْمًا فَأْتِنِىْ بِه» . فَأَتَاهُ بِه فَشَدَّ فِيهِ رَسُولُ اللّهِ ﷺ عُودًا بِيَدِه ثُمَّ قَالَ لَه «اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا». فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطب وَيَبِيْعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشَرَةَ دَرَاهِمَ فَاشْتَرى بِبَعْضِهَا ثَوْبًا وَبِبَعْضِهَا طَعَامًا فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: «هذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِىْ وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثَةٍ لِذِىْ فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِىْ غُرْمٍ مُفْظِعٍ أَوْ لِذِىْ دَمٍ مُوجِعٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى ابْنُ مَاجَه إِلى قَوْلِه: «يَوْمَ الْقِيَامَة

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আনসারের এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে তাঁর কাছে কিছু চাইলেন। তিনি বললেন, ‘তোমার ঘরে কি কোন জিনিস নেই?’ লোকটি বলল, একটি কমদামী কম্বল আছে। এটার একাংশ আমি গায়ে দেই, আর অপর অংশ বিছিয়ে নিই। এছাড়া কাঠের একটি পেয়ালা আছে। এ দিয়ে আমি পানি পান করি।’ রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ এ দুইটো জিনিস আমার কাছে নিয়ে এসো। লোকটি এ জিনিস দু‘টি নবীর কাছে নিয়ে এলো। জিনিসটি নিজের হাতে নিয়ে নবীজী বললেন এ দুইটি কে কিনবে? এক ব্যক্তি বলল, আমি এক দিরহামের বিনিময়ে কিনতে প্রস্তুত। রাসূলুল্লাহ্ (ﷺ)বললেনঃ এক দিরহামের বেশী দিয়ে কে কিনতে চাও? এ কথাটি তিনি ‘দুই কি তিনবার’ বললেন। (এ সময়) এক ব্যক্তি দুই দিরহাম বললে তিনি দুই দিরহাম নিয়ে আনসারীকে দিয়ে দিলেন।অতঃপর তাকে বললেন, এ এক দিরহাম দিয়ে খাদ্য কিনে পরিবারের লোকজন কে দিবে। দ্বিতীয় দিরহামটি দিয়ে একটি কুঠার কিনে আমার কাছে আসবে। সে ব্যক্তি কুঠার কিনে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এলো। তিনি নিজ হাতে কুঠারের একটি মজবুত হাতল লাগিয়ে দিয়ে তাকে বললেন, এটা দিয়ে লাকড়ী কেটে বিক্রি করবে। এরপর আমি এখানে তোমাকে পনের দিন যেন দেখতে না পাই। লোকটি চলে গেল। বন থেকে লাকড়ী কেটে জমা করে (বাজারে) এনে বিক্রি করতে লাগল।(কিছু দিন পর) সে যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ফিরে এলো তখন সে দশ দিরহামের মালিক। এ দিরহামের কিছু দিয়ে সে কিছু কাপড়-চোপড় কিনল আর কিছু দিয়ে খাদ্যশস্য কিনল। রাসূলুল্লাহ্ (ﷺ) (তার অবস্থার এ পরিবর্তন দেখে)বললেন, ক্বিয়ামতের দিন ভিক্ষাবৃত্তি তোমার চেহারায় ক্ষত চিহ্ন হয়ে ওঠার চেয়ে এ অবস্থা কি উত্তম নয়?(মনে রাখবে), শুধু তিন ধরনের লোক হাত পাততে পারে, ভিক্ষা করতে পারে।প্রথমতঃ ফকীর যাকে কপর্দকহীনতা মাটিতে শুইয়ে দিয়েছে।দ্বিতীয়তঃ ঋণগ্রস্থ ব্যক্তি যে ভারী ঋণে লাঞ্ছিত হবার পর্য়ায়ে।তৃতীয়তঃ রক্তপন আদায়কারী, যা তার যিম্মায় আছে (অথচ তার সামর্থ্য নেই)। (আবূ দাঊদ; ইবনু মাজাহ এ হাদিসটি ‘ইলা-ইয়াওমিল ক্বিয়া-মাহ্’ পর্যন্ত বর্ণনা করেছেন।) [১]

[১] সহীহ : আবূ দাঊদ ১৬৪৫, আত্ তিরমিযী ২৩২৬, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৭৮৭, সহীহ আল জামি‘ আস্ সগীর ৬০৪১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন