১/৫. অধ্যায়ঃ
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৪-[৫৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৪-[৫৫]
وَعَنْ جَابِرٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَتى رَسُولَ اللهِ ﷺ بِنُسْخَةٍ مِنْ التَّوْرَاةِ فَقَالَ يَا رَسُولَ اللهِ هَذِهِ نُسْخَةٌ مِنْ التَّوْرَاةِ فَسَكَتَ فَجَعَلَ يَقْرَأُ وَوَجْهُ رَسُولِ اللهِ يَتَغَيَّرُ فَقَالَ أَبُوْ بَكْرٍ ثَكِلَتْكَ الثَّوَاكِلُ مَا تَرَى مَا بِوَجْهِ رَسُولِ اللهِ ﷺ فَنَظَرَ عُمَرُ إِلى وَجْهِ رَسُولِ اللهِ ﷺ فَقَالَ أَعُوذُ بِاللهِ مِنْ غَضَبِ اللهِ وَغَضَبِ رَسُولِه رَضِينَا بِاللهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا فَقَالَ رَسُولُ اللهِ ﷺ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِه لَوْ بَدَا لَكُمْ مُوسى فَاتَّبَعْتُمُوهُ وَتَرَكْتُمُونِي لَضَلَلْتُمْ عَنْ سَوَاءِ السَّبِيلِ وَلَوْ كَانَ حَيًّا وَأَدْرَكَ نُبُوَّتِي لَاتَّبَعَنِي. رَوَاهُ الدَّارِمِيُّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাওরাত কিতাবের একটি পাণ্ডুলিপি এনে বললেন, হে আল্লাহর রাসূল! এটা হল তাওরাতের একটি পাণ্ডুলিপি। রাসূলুল্লাহ (ﷺ) চুপ থাকলেন। এরপর উমর (রাঃ) তাওরাত পড়তে আরম্ভ করলেন। (এদিকে রাগে) রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা বিবর্ণ হতে লাগল। আবূ বাক্র (রাঃ) বললেন, উমর! তোমার সর্বনাশ হোক। তুমি কি রাসূল (ﷺ)-এর বিবর্ণ চেহারা মুবারক দেখছো না? উমর (রাঃ) রাসূলের চেহারার দিকে তাকালেন এবং (চেহারায় ক্রোধান্বিত ভাব লক্ষ্য করে) বললেন, আমি আল্লাহর গযব ও তাঁর রাসূলের ক্রোধ হতে পানাহ চাচ্ছি। আমি ‘রব’ হিসেবে আল্লাহ তা‘আলার উপর, দ্বীন হিসেবে ইসলামের উপর এবং নবী হিসেবে মুহাম্মাদ (ﷺ)-এর উপর সন্তুষ্ট আছি।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আল্লাহর কসম, যাঁর হাতে আমার জীবন! যদি (তাওরাতের নবী স্বয়ং) মূসা (আঃ) তোমাদের মধ্যে থাকতেন আর তোমরা তাঁর অনুসরণ করতে আর আমাকে ত্যাগ করতে, তাহলে তোমরা সঠিক সরল পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে যেতে। মূসা (আঃ) যদি এখন জীবিত থাকতেন এবং আমার নবূওয়াতের যুগ পেতেন, তাহলে তিনিও নিশ্চয়ই আমার অনুসরণ করতেন। [১]
[১] হাসান : দারিমী ৪৩৫।
