১/৫. অধ্যায়ঃ
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৫-[৫৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৫-[৫৬]
وَعَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ كَلَامِىْ لَا يَنْسَخُ كَلَامَ اللهِ وَكَلَامُ اللهِ يَنْسَخُ كَلَامِىْ وَكَلَامُ اللهِ يَنْسَخُ بَعْضُه بَعْضًا
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেনঃ আমার কথা আল্লাহর কথাকে রহিত করতে পারে না, কিন্তু আল্লাহর কথা আমার কথাকে রহিত করে। এছাড়া কুরআনের একঅংশ অপরাংশকে রহিত করে। [১]
[১] মাওযূ‘ : দারাকুত্বনী ৪/১৪৫, য‘ঈফুল জামি‘ ৪২৭৫। কারণ এর সানাদে হিবরুন ইবনু নামে একজন রাবী রয়েছেন যাকে ইমাম যাহাবী (রহঃ) মিথ্যার অপবাদপ্রাপ্ত হিসেবে আখ্যায়িত করেছেন। হাফিয ইবনে হাজারও ‘‘লিসানুল মিযান’’ গ্রন্থে এ ব্যক্তিকে হাদীস জালকারী বলেছেন।
