৭/৫. অধ্যায়ঃ
(সিয়াম) কাজা করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৩৬-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৩৬-[৭]
عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَصُومُ حَتّٰى نَقُولَ: لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتّٰى نَقُولَ: لَا يَصُومُ وَمَا رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ اِسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُه فِىْ شَهْرٍ أَكْثَرَ مِنْهُ صِيَامًا فِىْ شَعْبَانَ. وَفِىْ رِوَايَةٍ قَالَتْ: كَانَ يَصُوْمُ شَعْبَانَ كُلَّه، كَانَ يَصُوْمُ شَعْبَانَ إِلَّا قَلِيْلًا. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (নফল) সাওম রাখা শুরু করতেন, এমনকি আমরা বলতাম, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কি এখন সাওম বন্ধ করবেন না। আবার তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সওম রাখা ছেড়ে দিতেন আমরা বলতাম, এখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কি আর সাওম রাখবেন না। রমাযান (রমজান) ছাড়া অন্য কোন মাসে তাঁকে পূর্ণ মাস সাওম রাখতে দেখিনি। আর শা‘বান ছাড়া অন্য কোন মাসে তাঁকে আমি এত বেশী সাওম রাখতে দেখিনি। আর একটি বর্ণনায় রয়েছে তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিন ছাড়া শা‘বানের গোটা মাস সাওম পালন করতেন। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৯৬৯, মুসলিম ১১৫৬, আবূ দাঊদ ২৪৩৪, নাসায়ী ২১৭৭, মুয়াত্ত্বা মালিক ১০৯৮, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৭৮৬১, আহমাদ ২৪৭৫৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৪২৭, সহীহ ইবনু হিববান ৩৬৪৮, সহীহ আত্ তারগীব ১০২৪।
