৭/৬. অধ্যায়ঃ
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৩৭-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৩৭-[১]
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ شَقِيقٍ قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَكَانَ النَّبِىُّ ﷺ يَصُوْمُ شَهْرًا كُلَّه؟ قَالَ: مَا عَلِمْتُه صَامَ شَهْرًا كُلَّه إِلَّا رَمَضَانَ وَلَا أَفْطَرَه كُلَّه حَتّٰى يَصُومَ مِنْهُ حَتّٰى مَضٰى لِسَبِيْلِه. رَوَاهُ مُسْلِمٌ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোটা মাস সাওম রাখতেন? তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বললেন, আমি জানি না যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান (রমজান) ছাড়া অন্য কোন মাস পুরো সাওম রেখেছেন কিনা? কিংবা এমন কোন মাসের কথাও জানি না যে, মাসে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মোটেও সাওম রাখেননি। তিনি প্রতি মাসেই কিছু দিন সাওম পালন করতেন। এ নিয়মেই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবন কাটিয়েছেন। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৫৬।
