৭/৯. অধ্যায়ঃ

ইতেকাফ - প্রথম অনুচ্ছেদ

الإِعْتِكَابِএর শাব্দিক অর্থ হলো, কোন বিষয়ের আবশ্যকতা এবং নিজকে তার ওপর আটকে রাখা, তার ওপর প্রতিষ্ঠিত থাকা, সাধারণ অবস্থান তা যে কোন স্থানেই হোক।পারিভাষিক অর্থে ইতিকাফ হলো, নির্দিষ্ট কোন বিষয়কে আবশ্যকীয় করতঃ মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়।’আল্লামা কুসতুলানী (রহঃ) বলেন, শাব্দিক অর্থেই ইতিকাফ হলো, অবস্থান করা, আটক রাখা, ভালো কিংবা মন্দ কোন বিষয়কে আবশ্যক করা। যেমন আল্লাহ তা’আলার বাণী,لَا تُبَاشِرُوْهُنَّ وَأَنْتُمْ عَاكِفُوْنَঅর্থাৎ- ’’মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা রমণীদের সাথে সঙ্গম কর না।’’ (সূরা আল বাকারাহ্ ২ : ১৮৭)’আল্লামা ইবনুল মুনযির (রহঃ) বলেন, বিদ্বানগণ এ মর্মে একমত হয়েছেন যে, ইতিকাফ সুন্নাত, তা মানুষের ওপর ওয়াজিব নয়। তবে যদি কোন ব্যক্তি তার নিজের ওপর মানতের মাধ্যমে ইতিকাফ ওয়াজিব করে নেয়, তবে তা পালন করা ওয়াজিব।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১০৬-[৫]

وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَتْ: السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لَا يَعُودَ مَرِيضًا وَلَا يَشْهَدُ جِنَازَةً وَلَا يَمَسُّ الْمَرْأَةَ وَلَا يُبَاشِرُهَا وَلَا يَخْرُجُ لِحَاجَةٍ إِلَّا لِمَا لَابُدً مِنْهُ وَلَا اِعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ وَلَا اعْتِكَافَ إِلَّا فِىْ مَسْجِدٍ جَامِعٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ

আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

ইতিকাফকারীর জন্য এ নিয়ম পালন করা জরুরী-(১) সে যেন কোন রোগী দেখতে না যায়।(২) কোন জানাযায় শারীক না হয়।(৩) স্ত্রী সহবাস না করে।(৪) স্ত্রীর সাথে ঘেঁষাঘেষি না করে।(৫) প্রয়োজন ছাড়া কোন কাজে বের না হয়।(৬) সওম ছাড়া ইতিকাফ না করে এবং(৭) জামি' মসজিদ ছাড়া যেন অন্য কোথাও ইতিকাফে না বসে।(আবূ দাঊদ)[১]

[১] হাসান সহীহ : আবূ দাঊদ ২৪৭৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫৯৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন