৭/৯. অধ্যায়ঃ
ইতেকাফ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১০৭-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১০৭-[৬]
عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ ﷺ أَنَّه كَانَ إِذَا اعْتَكَفَ طُرِحَ لَه فِرَاشُه أَوْ يُوضَعُ لَه سَرِيرُه وَرَاءَ أُسْطُوَانَةِ التَّوْبَةِ. رَوَاهُ ابْنُ مَاجَهْ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার সময় তাঁর জন্য মসজিদে বিছানা পাতা হত। সেখানে তাঁর জন্য ‘তাওবার’ খুঁটির পেছনে খাট লাগানো হত। (ইবনু মাজাহ)[১]
[১] হাসান : ইবনু মাজাহ ১৭৭৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ২২৩৬, তারাজু‘আতুল আলবানী ৩২।
