১২/১৪. অধ্যায়ঃ
অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৯৯-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৯৯-[৯]
وَعَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَهُ أَرْضًا بِحَضْرَمَوْتَ قَالَ: فَأَرْسَلَ مَعِي مُعَاوِيَةَ قَالَ: «أَعْطِهَا إِيَّاه» . رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
‘আলক্বামাহ্ (রহঃ) তাঁর পিতা ওয়ায়িল ইবনু হুজ্বর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে (ইয়ামানের) হাযরামাওতে একটি জমিন দান করেছিলেন। তিনি (ওয়ায়িল (রাঃ) বলেন, এজন্য আমার সাথে ম্আবিয়াহ (ইবনুল হাকাম) কে পাথিয়েছিলেন এবং বলেছিলেন, তাকে তা বুঝিয়ে দাও।
[১] সহীহ : আবূ দাঊদ ৩০৫৮, তিরমিযী ১৩৮১, দারিমী ২৬৫১, সহীহ ইবনু হিব্বান ৭২০৫।
