১২/১৪. অধ্যায়ঃ
অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০০০-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০০০-[১০]
وَعَن أَبْيَضَ بْنِ حَمَّالِ الْمَأْرِبِيِّ: أَنَّهُ وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْتَقْطَعَهُ الْمِلْحَ الَّذِي بِمَأْرِبَ فَأَقْطَعُهُ إِيَّاهُ فَلَمَّا وَلَّى قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَقْطَعْتَ لَهُ الْمَاءَ الْعِدَّ قَالَ: فَرَجَّعَهُ مِنْهُ قَالَ: وَسَأَلَهُ مَاذَا يحمى من الْأَرَاك؟ قَالَ: «مَا لَمْ تَنَلْهُ أَخْفَافُ الْإِبِلِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَه والدارمي
আবইয়ায ইবনু হাম্মাল মা'রিবী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট স্বীয় গোত্রের প্রতিনিধিরূপে আসলেন। তখন তিনি মা'রিব-এ অবস্থিত লবণের কূপটি তাঁর নিকট (দান হিসেবে) চাইলেন। তিনি (ﷺ) তাঁকে তা দান করলেন। যখন তিনি রওয়ানা হলেন, তখন এক ব্যক্তি (আক্রা ইবনু হাবিস) বলল, হে আল্লাহর রাসূল! আপনি তাঁকে প্রস্রবণের অফুরন্ত পানি দিয়ে দিলেন। (আক্রা বলেন) অতঃপর তিনি (ﷺ) তাঁর নিকট হতে তা ফেরত নিলেন। বর্ণনাকারী বলেন, আইয়ায এটাও জানতে চাইলেন যে, আরাক গাছের কোটি রক্ষা করা যায়? তিনি (ﷺ) বললেন, যা উটের ক্ষুর নাগাল পায় না।
[১] হাসান লিগয়রিহী : তিরমিযী ১৩৮০, ইবনু মাজাহ ২৪৭৫,, সহীহ ইবনু হিব্বান ৪৪৯৯, আবূ দাঊদ ৩০৬৪।
