১২/১৪. অধ্যায়ঃ
অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০০৫-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০০৫-[১৫]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي السَّيْلِ الْمَهْزُورِ أَنْ يُمْسَكَ حَتَّى يَبْلُغَ الْكَعْبَيْنِ ثُمَّ يُرْسَلَ الْأَعْلَى عَلَى الْأَسْفَل. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
‘আমর ইবনু শু'আয়ব (রাঃ) তাঁর পিতার সূত্রে তাঁর দাদা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ‘মাহযুর’ নামক ময়দানের পানির ব্যাপারে ফায়সালা দিয়েছেন— তা ততক্ষণ পর্যন্ত আটকে রাখা যাবে, যতক্ষণ না তা পায়ের ছোট গিরা পর্যন্ত পৌঁছে। অতঃপর উপরের ব্যক্তি নিচের ব্যক্তির জন্য ছেড়ে দেবে।
[১] হাসান : আবূ দাঊদ ৩৬৩৯, ইবনু মাজাহ ২৪৮২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৮৫৮।
