১২/১৪. অধ্যায়ঃ
অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০০৬-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০০৬-[১৬]
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّهُ كَانَتْ لَهُ عضد من نخل فِي حَائِطِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَمَعَ الرَّجُلِ أَهْلُهُ فَكَانَ سَمُرَةُ يَدْخُلُ عَلَيْهِ فَيَتَأَذَّى بِهِ فَأتى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فذكرذلك لَهُ فَطَلَبَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم ليَبِيعهُ فَأبى فَطلب أَن يناقله فَأَبَى قَالَ: «فَهَبْهُ لَهُ وَلَكَ كَذَا» أَمْرًا رَغْبَةً فِيهِ فَأَبَى فَقَالَ: «أَنْتَ مُضَارٌّ» فَقَالَ لِلْأَنْصَارِيِّ: «اذْهَبْ فَاقْطَعْ نَخْلَهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَذكر حَدِيث جَابر: «من أحيي أَرضًا» فِي «بَاب الْغَصْب» بِرِوَايَةِ سَعِيدِ بْنِ زَيْدٍ. وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي صِرْمَةَ: «مَنْ ضَارَّ أَضَرَّ اللَّهُ بِهِ» فِي «بَاب مَا يُنْهِي من التهاجر»
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
এক আনসারী লোকের বাগানে তাঁর কিছু খেজুর গাছ ছিল। আর ঐ আনসারীর সাথে তার পরিবার ছিল। তাই যখন সামুরাহ্ (রাঃ) বাগানে বশ করতেন, তখন আনসারীর তাতে কষ্ট অনুভব হতো। এ কারণে আনসারী নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি উল্লেখ করলেন। নবী (ﷺ) সামুরাহ্ (রাঃ)-কে ডেকে তা বিক্রি করে দিতে বললেন, কিন্তু সামুরাহ্ (রাঃ) তাতে অসম্মতি প্রকাশ করলেন। অতঃপর তিনি (ﷺ) বললেন, তার পরিবর্তে অন্য কোথাও গাছ নিয়ে নাও। কিন্তু সামুরাহ্ (রাঃ) তাতেও রাজি হলো না। অতঃপর নবী (ﷺ) বললেন, তুমি তাকে তা দান কর, আর তোমার জন্য এতেই কল্যাণ (প্রতিদান) রয়েছে। সর্বোপরি তিনি (ﷺ) তাকে উৎসাহমূলক কথা বললেন, কিন্তু এতেও তিনি অস্বীকৃতি জানালেন। তখন তিনি (ﷺ) বললেন, তুমি প্রতিবেশীর পক্ষে অকল্যাণকামী। আর আনসারীকে বললেন, যাও তুমি তার গাছ কেটে ফেল। জাবির (রাঃ)-এর হাদীস ‘যে জমি আবাদ করে' জবরদখলের অধ্যায়ে সাঈদ বিন যায়দ (রাঃ)-এর সূত্রে বর্ণনা করা হয়েছে। আর আমরা উল্লেখ করব আবূ সিরমাহ্-এর হাদীস – ‘যে ব্যক্তি অপরকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়’ ‘বিচ্ছিন্নতা নিষিদ্ধ’ অধ্যায়ে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৬৩৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৮৮৩। কারণ মুহাম্মাদ বিন ‘আলীর শ্রবণটি সামুরাহ্ হতে প্রমাণিত না হওয়ায় সানাদ মুনক্বতি‘।
