১২/১৪. অধ্যায়ঃ

অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০০৭-[১৭]

عَن عَائِشَة أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ؟ قَالَ: «الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّار» قَالَت: قلت: يَا رَسُول الله هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ؟ قَالَ: «يَا حميراء أَمن أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَتْ تِلْكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! কোন্ জাতীয় জিনিস নিষেধ করা অবৈধ? তিনি (ﷺ) বললেন : পানি, লবণ ও আগুন। তিনি (‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, এই পানির ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু লবণ ও আগুনের ব্যাপারটা কি? তখন তিনি (ﷺ) বললেন, হে হুমায়রা (‘আয়িশাহ্)! যে আগুন দান করেছে সে যেন আগুনে যা কিছু পাক করেছে তার সবটাই দান করেছে, আর যে লবণ দান করেছে সে যেন লবণে যা কিছু সুস্বাদু করেছে তা সবটুকুই দান করেছে। আর যে ব্যক্তি কোনো মুসলিমকে পানি পান করিয়েছে, যেখানে পানি পাওয়া যায় সেখানে, সে যেন একটা ক্রীতদাস মুক্ত করেছে। আর যে ব্যক্তি কোনো মুসলিমকে পানি পান করিয়েছে, যেখানে পানি পাওয়া যায় না সেখানে, সে যেন তাকে জীবনই দান করেছে।

[১] য‘ঈফ : ইবনু মাজাহ ২৪৭৪, য‘ঈফ আত্ তারগীব ৫৬৭। কারণ এর সনদে ‘আলী বিন যায়দ বিন জাদ্‘আন একজন দুর্বল রাবী, যুহায়র বিন মারযূক অপরিচিত রাবী আর ‘আলী বিন গুরাব মুদাল্লিস রাবী। উপরন্তু এর দু’টি দুর্বল শাহিদ বর্ণনা রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন