১২/১৬. অধ্যায়ঃ
হাদিয়া (উপহার) ও হিবা (আনুদান) প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০২০-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০২০-[৫]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَرْجِعُ أَحَدٌ فِي هِبَتِهِ إِلَّا الْوَالِدُ مِنْ وَلَده» . رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه
‘আব্দুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : পিতা তার স্বীয় পুত্রের হিবা (দান করা) ব্যতীত কেউই নিজ হিবার জিনিস ফিরিয়ে নিতে পারে না।
[১] সহীহ : নাসায়ী ৩৬৮৯, ইবনু মাজাহ ২৩৭৮, সহীহ আল জামি‘ ৭৬৮৬।
