১২/১৬. অধ্যায়ঃ
হাদিয়া (উপহার) ও হিবা (আনুদান) প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৩০-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৩০-[১৫]
وَعَن أَبِي عُثْمَانَ النَّهْدَيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِذا أعْطى أحدكُم الرَّيْحَانَ فَلَا يَرُدُّهُ فَإِنَّهُ خَرَجَ مِنَ الْجَنَّةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ مُرْسلا
আবূ ‘উসমান আন্ নাহদী (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মধ্যে যখন কাউকে সুগন্ধি জাতীয় দ্রব্য দেয়া হয়, তখন সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা, তা জান্নাত হতে বের হয়ে এসেছে।
[১] য‘ঈফ : তিরমিযী ২৭৯১, য‘ঈফাহ্ ৭৬৪, য‘ঈফ আল জামি‘ ৩৮৫, মুখতাসার আশ্ শামায়িল ১৮৯। কারণ সানাদটি মুরসাল।
