১২/১৬. অধ্যায়ঃ

হাদিয়া (উপহার) ও হিবা (আনুদান) প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৩১-[১৬]

عَنْ جَابِرٍ قَالَ: قَالَتِ امْرَأَةُ بَشِيرٍ: انْحَلِ ابْنِي غُلَامَكَ وَأَشْهِدْ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ ابْنَةَ فُلَانٍ سَأَلَتْنِي أَنْ أَنْحَلَ ابْنَهَا غُلَامِي وَقَالَتْ: أَشْهِدْ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَهُ إِخْوَةٌ؟» قَالَ: نَعَمْ قَالَ: «أَفَكُلَّهُمْ أَعْطَيْتَهُمْ مِثْلَ مَا أَعْطَيْتَهُ؟» قَالَ: لَا قَالَ: «فَلَيْسَ يَصْلُحُ هَذَا وَإِنِّي لَا أَشْهَدُ إِلَّا على حق» . رَوَاهُ مُسلم

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

বাশীর (রাঃ)-এর স্ত্রী (‘আমরাহ্ বিনতু রওয়াহাহ্ (রাঃ) বাশীরকে বলল, আমার ছেলেকে তোমার ক্রীতদাসটি দান কর এবং এতে রাসূলুল্লাহ (ﷺ) কে সাক্ষী রাখিও। অতঃপর সে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! অমুকের মেয়ে আমার নিকট আবদার করেছে, আমি যেন তার ছেলেকে আমার ক্রীতদাসটি দান করি এবং বলেছে, ‘এ ব্যাপারে যেন রাসূলুল্লাহ (ﷺ) কে সাক্ষীও রাখি।' তখন তিনি (ﷺ) বললেন, তার অন্য ভাই আছে কি? সে বলল, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন, তাদের প্রত্যেককেই কি এর অনুরূপ দান করেছে? সে বলল, না। তিনি (ﷺ) বললেন, তবে এটা ন্যায়সঙ্গত নয়। আর আমি হাক্ব ব্যতীত অন্য কিছুর উপরে সাক্ষী হই না।

[১] সহীহ : মুসলিম ১৬২৪, আহমাদ ১৪৪৯২, সহীহ ইবনু হিব্বান ৫১০১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন