১৩/১৮. অধ্যায়ঃ
শিশুর বালেগ হওয়া ও ছোট বেলায় তাদের প্রতিপালন প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৭৬-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৭৬-[১]
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: عُرِضْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أُحُدٍ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَرَدَّنِي ثُمَّ عُرِضْتُ عَلَيْهِ عَامَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ: هَذَا فَرْقُ مَا بَين الْمُقَاتلَة والذرية
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি যখন উহুদ যুদ্ধে শামিল হবার উদ্দেশে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিজেকে পেশ করলাম, তখন আমার বয়স ১৪ বছর। কিন্তু তিনি (ﷺ) অসম্মতি জানালেন। অতঃপর ১৫ বছর বয়সে খন্দাকের যুদ্ধে নিজেকে পেশ করলে, তিনি (ﷺ) অনুমতি দিলেন। (এ হাদীস শুনে) পরবর্তীকালে খলীফা উমর ইবনু 'আব্দুল ‘আযীয (রহঃ) বলেন, এটাই হলো মুজাহিদ ও বালকের মাঝে বয়সের পার্থক্য নির্ণয়কারী।
[১] সহীহ : বুখারী ২৬৬৪, মুসলিম ১৮৬৮, ইবনু মাজাহ ২৫৪৩, আবূ দাঊদ ৪৪০৬, নাসায়ী ৩৪৩১, ইবনু মাজাহ ২৫৪৩, ইরওয়া ১১৮৬।
