১৯/৪. অধ্যায়ঃ
যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৫৩-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৫৩-[১৭]
وَعَن عُروَةَ قَالَ: حدَّثني أسامةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَهِدَ إِلَيْهِ قَالَ: «أَغِرْ عَلَى أُبْنَى صباحا وَحرق» . رَوَاهُ أَبُو دَاوُد
‘উরওয়াহ্ (ইবনুয্ যুবায়র) (রহঃ) হতে বর্ণিতঃ
উসামাহ্ (ইবনু যায়দ (রাঃ) আমাকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন : ‘উব্না’ বস্তির ওপর প্রত্যুষে অতর্কিত আক্রমণ কর এবং তাদের সব কিছু (ঘরবাড়ি ও গাছপালা) জ্বালিয়ে দাও।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৬১৬, ইবনু মাজাহ ২৮৪৩। কারণ এর সনদে সলিহ বিন আবুল আখযার একজন ত্রুটিযুক্ত রাবী।
