১৯/৪. অধ্যায়ঃ
যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৫৪-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৫৪-[১৮]
وَعَنْ أَبِي أُسَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ: «إِذَا أَكْثَبُوكُمْ فَارْمُوهُمْ وَلَا تَسُلُّوا السُّيُوفَ حَتَّى يَغْشَوْكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ উসায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শত্রুরা যখন তোমাদের খুব সন্নিকটবর্তী চলে আসে তখন তাদের ওপর তীর বর্ষণ কর। আর তারা তোমাদের ওপর ঝাপিয়ে না পড়া পর্যন্ত তরবারি উন্মুক্ত করো না।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৬৬৪। কারণ এর সনদে ইসহক বিন নাজীহ একজন মাজহূল রাবী আর মালিক বিন হামযাহ্ একজন মাসতুর রাবী।
