১৯/৫. অধ্যায়ঃ
যুদ্ধবন্দীদের বিধিমালা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৬৯-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৬৯-[১০]
وَعَن عمرَان بن حُصَيْن قَالَ: كَانَت ثَقِيفٌ حَلِيفًا لِبَنِي عُقَيْلٍ فَأَسَرَتْ ثَقِيفٌ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَسَرَ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ بَنِي عُقَيْلٍ فَأَوْثَقُوهُ فَطَرَحُوهُ فِي الْحَرَّةِ فَمَرَّ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَادَاهُ: يَا مُحَمَّدُ يَا مُحَمَّدُ فِيمَ أُخِذْتُ؟ قَالَ: «بِجَرِيرَةِ حُلَفَائِكُمْ ثَقِيفٍ» فَتَرَكَهُ وَمَضَى فَنَادَاهُ: يَا مُحَمَّدُ يَا مُحَمَّدُ فَرَحِمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فرجعَ فَقَالَ: «مَا شَأْنُكَ؟» قَالَ: إِنِّي مُسْلِمٌ. فَقَالَ: «لَوْ قُلْتَهَا وَأَنْتَ تَمْلِكُ أَمْرَكَ أَفْلَحْتَ كُلَّ الْفَلَاحِ» . قَالَ: فَفَدَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بالرجلينِ اللَّذينِ أسرَتْهُما ثقيفٌ. رَوَاهُ مُسلم
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
বানী সাক্বীফ ছিল বানী ‘উক্বায়ল- এর মিত্র গোত্র। একদিন বানী সাক্বীফ-এর লোকেরা অন্যায়ভাবে রাসূলুল্লাহ (ﷺ)-এর দু'জন সহাবীকে বন্দী করল। বন্দীর প্রতিশোধ স্বরূপ রাসূলুল্লাহ (ﷺ) এর সহাবীগণ বানী ‘উক্বায়ল-এর এক ব্যক্তিকে সুযোগ পেয়ে বন্দী করে মাদীনার অদূরে 'হাররাহ্' নামক মরু প্রান্তরে ফেলে রাখলেন।অতঃপর তিনি (ﷺ) তার সন্মুখ দিয়ে যাচ্ছিলেন, এমতাবস্থায় সে চিৎকার দিয়ে বলল, হে মুহাম্মাদ! হে মুহাম্মাদ! কি অপরাধে আমাকে বন্দী করা হয়েছে? তিনি (ﷺ) বললেন, তোমার মিত্র গোত্র সাক্বীফ গোত্রের অপরাধে। এটা বলে তিনি (ﷺ) সম্মুখে অগ্রসর হলেন।লোকটি আবারও হে মুহাম্মাদ! হে মুহাম্মাদ! বলে তাকে আহ্বান করতে লাগল। এতো তাঁর মনে দয়ার উদ্রেক হলো। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ফিরে এসে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? লোকটি বলল, আমি মুসলিম হয়েছি। তিনি (ﷺ) বললেন, এ স্বীকারোক্তি তুমি যদি তোমার স্বাধীনতা ও কর্তৃত্ব থাকাকালীন সময়ে বলতে, তবে তুমি পূর্ণরূপে সাফল্য লাভ করতে।বর্ণনাকারী বলেন, অতঃ রাসূলুল্লাহ (ﷺ) তাকে ঐ দু'জন মুসলিম বন্দীর বিনিময়ে ছেড়ে দিলেন, যাদেরকে বানী সাক্বীফ বন্দী করে রেখেছিল।
[১] সহীহ : মুসলিম ১৬৪১, আহমাদ ১৯৮৯৪।
