১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০০৮-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০০৮-[২৪]
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنَفِّلُ الرُّبُعَ بَعْدَ الْخُمُسِ وَالثُّلُثَ بَعْدَ الْخُمُسِ إِذَا قَفَلَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
উক্ত রাবী (হাবীব ইবনু মাসলামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধলব্ধ মালের এক-পঞ্চমাংশ বের করার পর অবশিষ্ট এক-চতুর্থাংশ এবং যুদ্ধ হতে ফেরার সময় এক- পঞ্চমাংশ বের করার পর এক-তৃতীয়াংশ নাফল স্বরূপ প্রদান করেন।
[১] সহীহ : আবূ দাঊদ ২৭৪৯।
