১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৩১-[৪৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৩১-[৪৭]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يَعْنِي يَوْمَ بَدْرٍ فَقَالَ: «إِنَّ عُثْمَانَ انْطَلَقَ فِي حَاجَةِ اللَّهِ وَحَاجَةِ رَسُولِهِ وَإِنِّي أُبَايِعُ لَهُ» فَضَرَبَ لَهُ رسولُ الله بِسَهْمٍ وَلَمْ يَضْرِبْ بِشَيْءٍ لِأَحَدٍ غَابَ غَيْرَهُ. رَوَاهُ أَبُو دَاوُد
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বা যুদ্ধের দিন দাঁড়িয়ে বললেন: উসমান (ইবনু ‘আফ্ফান) আল্লাহ ও তাঁর রাসূল-এর উদ্দেশে বের হয়েছে, সুতরাং তার পক্ষ হতে আমি বায়'আত করছি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্যও এ গনীমাতের একাংশ রেখেছেন। অথচ বাদ্র যুদ্ধে অনুপস্থিত আর কাউকে তিনি (ﷺ) গনীমাতের ভাগ দেননি।
[১] সহীহ : আবূ দাঊদ ২৭২৬।
