১৯/৯. অধ্যায়ঃ
সন্ধি স্থাপন (আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দুই দলের মধ্যে সন্ধি স্থাপন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৪৮-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৪৮-[৭]
وَعَن أُميمةَ بنت رقيقَة قَالَتْ: بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ فَقَالَ لَنَا: «فِيمَا اسْتَطَعْتُنَّ وَأَطَقْتُنَّ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَرْحَمُ بِنَا مِنَّا بِأَنْفُسِنَا قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ بَايِعْنَا تَعْنِي صَافِحْنَا قَالَ: «إِنَّمَا قَوْلِي لِمِائَةِ امْرَأَةٍ كَقَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَمَالِكٌ فِي الْمُوَطَّأ
উমায়মাহ্ বিনতু রুক্বয়ক্বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
কিছু সংখ্যক মহিলার সাথে আমিও নবী (ﷺ) এর কাছে বায়'আত করলাম। তখন তিনি (ﷺ) আমাদেরকে বলেছেন: আমি তোমাদের নিকট হতে এমন কিছু বিষয়ের শপথ নিলাম, যা পালনে তোমরা সক্ষম। আমি বললাম : আল্লাহ ও তাঁর রাসূল আমাদের জন্য আমাদের নিজেদের চেয়ে অধিক দয়াময়। অতঃপর আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমাদেরকে বায়'আত করে নিন। অর্থাৎ- (পুরুষদের ন্যায়) আমাদের হাতে হাত ধরে বায়'আত গ্রহণ করুন। তিনি (ﷺ) বললেন: শুনো, আমার মুখের বাণী (কথা) দ্বারা একশত মহিলার বায়'আত গ্রহণ করা, একজন মহিলার বায়'আত গ্রহণ করার অনুরূপ।
[১] সহীহ : তিরমিযী ১৫৯৭, নাসায়ী ৪১৮১, ইবনু মাজাহ ২৮৭৪, মালিক ১৯০৮, মুসনাদে আহমাদ ২৬৪৬৬, ২৭০০৭, সহীহাহ্ ৫২৯, মালিক ১৮৪২, ইবনু হিব্বান ৪৫৫৩, হুমায়দী ৩৪১, মুসতাদরাক লিল হাকিম ৪/৭১।
