১৯/৯. অধ্যায়ঃ
সন্ধি স্থাপন (আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দুই দলের মধ্যে সন্ধি স্থাপন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৪৯-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৪৯-[৮]
عَن الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي الْقَعْدَةِ فَأَبَى أَهْلُ مَكَّةَ أَنْ يَدَعُوهُ يَدْخُلُ مَكَّةَ حَتَّى قَاضَاهُمْ عَلَى أَنْ يَدْخُلَ يَعْنِي مِنَ الْعَامِ الْمُقْبِلِ يُقِيمُ بِهَا ثَلَاثَةَ أَيَّامٍ فَلَمَّا كَتَبُوا الْكِتَابَ كَتَبُوا: هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. قَالُوا: لَا نُقِرُّ بِهَا فَلَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا منعناك وَلَكِنْ أَنْتَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ فَقَالَ: «أَنَا رَسُولُ اللَّهِ وَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ» . ثُمَّ قَالَ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: امْحُ: رَسُولَ اللَّهِ قَالَ: لَا وَاللَّهِ لَا أَمْحُوكَ أَبَدًا فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَيْسَ يُحْسِنُ يَكْتُبُ فَكَتَبَ: هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ: لَا يُدْخِلُ مَكَّةَ بِالسِّلَاحِ إِلَّا السَّيْفَ فِي الْقِرَابِ وَأَنْ لَا يَخْرُجَ مِنْ أَهْلِهَا بِأَحَدٍ إِنْ أَرَادَ أَنْ يَتْبَعَهُ وَأَنْ لَا يَمْنَعَ مِنْ أَصْحَابِهِ أَحَدًا إِنْ أَرَادَ أَنْ يُقِيمَ بِهَا فَلَمَّا دَخَلَهَا وَمَضَى الْأَجَلُ أَتَوْا عَلِيًّا فَقَالُوا: قُلْ لِصَاحِبِكَ: اخْرُجْ عَنَّا فَقَدْ مَضَى الْأَجَلُ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
বারা ইবনু 'আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যুলক্ব'দাহ্ মাসে ‘উমরার উদ্দেশে (মাদীনাহ্ হতে) রওয়ানা হলেন। কিন্তু মাক্কাবাসীরা তাকে মাক্কাহ্ প্রবেশে বাধা সৃষ্টি করল। পরিশেষে তাদের সাথে এ চুক্তি সম্পাদিত হলো যে, তিনি (ﷺ) আগামী বৎসর তিনদিনের জন্য মাক্কায় প্রবেশ করতে পারবেন। অতঃপর যখন সন্ধিপত্র লেখা হচ্ছিল তখন লেখা হলো, “এটা সেই সন্ধিপত্র যা আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদ-এর পক্ষ হতে সম্পাদিত”। তখন মাক্কাবাসীরা আপত্তি করে বসল : আমরা তো আপনাকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করি না। যদি আমরা আপনাকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করতাম, তাহলে আপনাকে তো বাধাই দিতাম না; বরং আপনি হলেন “আবদুল্লাহ-এর পুত্র মুহাম্মাদ”। জবাবে তিনি (ﷺ) বললেন: আমি আল্লাহর রাসূল ও ‘আবদুল্লাহ-এর পুত্র মুহাম্মাদ! অতঃপর তিনি (ﷺ) ‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ)-কে বললেন: “রাসূলুল্লাহ” শব্দটি মুছে ফেলো। ‘আলী (রাঃ) বললেন: আল্লাহর কসম! আপনার এ নাম আমি কক্ষনো মুছব না। অতঃপর তিনি (ﷺ) নিজেই কাগজ নিয়ে লিখে দিলেন “এটা ‘আবদুল্লাহ-এর পুত্র মুহাম্মাদ-এর পক্ষ হতে সন্ধিপত্র"। অথচ তিনি (ﷺ) ভালোভাবে লেখতেও জানতেন না। তাতে উল্লেখ ছিল, তিনি (ﷺ) যুদ্ধাস্ত্রসহ মাক্কায় প্রবেশ করতে পারবেন না। কেবলমাত্র তরবারি কোষবদ্ধ রাখতে পারবেন। আর (মাক্কাহ্ হতে) তাঁর কোনো আপনজন তাঁর অনুগমন করলে তাকে (মাক্কার) বাইরে যাওয়ার অনুমতি দেয়া হবে না এবং যদি তাঁর কোনো সঙ্গী মাক্কায় থেকে যেতে চায়, তাকেও তিনি বাধা দিতে পারবেন না।অতঃপর পরবর্তী বৎসর যখন তিনি (ﷺ) মাক্কায় প্রবেশ করলেন এবং নির্ধারিত সময় শেষ হয়ে গেল তখন তারা 'আলী (রাঃ)-এর নিকট এসে বলল: তোমার সাথীকে আমাদের এখান থেকে প্রস্থান করতে বলো। কেননা নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেছে। অতঃপর নবী (ﷺ) (সকল সহাবীসহ) মাক্কাহ্ হতে বের হয়ে গেলেন।
[১] সহীহ : বুখারী ২৬৯৯, মুসলিম ১৭৮৩, আহমাদ ১৮৬৩৫, দারিমী ২৫৪৯।
