১৯/১০. অধ্যায়ঃ

আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন - প্রথম অনুচ্ছেদ

لَيْسَ فِيْهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُوْنُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِىْ بَابِ الْجِزْيَةِ.এ অধ্যায়ে ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত, ’’দুই ক্বিবলা (কিবলা/কেবলা)র জনগণ একত্রে থাকতে পারে না’’- এ হাদীসটি ছাড়া অন্য কোনো হাদীস বর্ণিত হয়নি। আর উক্ত হাদীসটি পূর্বোল্লিখিত ’জিয্ইয়াহ্’ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৫০-[১]

عَن أبي هُرَيْرَة قَالَ: بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْطَلِقُوا إِلَى يهود» فخرجنا مَعَه حَتَّى جِئْنَا بَيت الْمدَارِس فَقَامَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مَعْشَرَ يَهُودَ أَسْلِمُوا تَسْلَمُوا اعْلَمُوا أَنَّ الْأَرْضَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَأَنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الْأَرْضِ. فَمَنْ وَجَدَ مِنْكُمْ بِمَالِهِ شَيْئا فليبعه»

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমরা মসজিদে নাবাবীতে বসে ছিলাম। এমন সময় নবী (ﷺ) বের হয়ে এসে বললেন: ইয়াহুদী জনপদে চলো। সুতরাং আমরা তাঁর সঙ্গে রওয়ানা হলোাম এবং তাদের শিক্ষালয়ে উপস্থিত হলোাম। অতঃপর নবী (ﷺ) দাঁড়িয়ে বললেন: হে ইয়াহুদী জাতি! তোমরা ইসলাম গ্রহণ করো, তবেই নিরাপত্তা বা আশ্রয় লাভ করবে। জেনে রাখো, সারা বিশ্বের ভূখণ্ড আল্লাহ ও তাঁর রাসূল-এর একচ্ছত্র অধিকারে। আমি তোমাদেরকে এ ভূখণ্ড (‘আরব উপদ্বীপ) হতে বহিষ্কার করার সংকল্প করেছি। অতএব তোমরা কোনো জিনিস বিক্রি করতে চাইলে তা বিক্রি করতে পারো (সুযোগ দেয়া হলো)।

[১] সহীহ : বুখারী ৩১৬৭, মুসলিম ১৭৬৫, আবূ দাঊদ ৩০০৩, আহমাদ ৯৮২৬, সহীহ আল জামি‘ ৭৯৮৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন