২১/০. অধ্যায়ঃ

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা'আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৩৩-[৭৫]

وَعَنْ عِكْرَاشِ بْنِ ذُؤَيْبٍ قَالَ: أُتِينَا بِجَفْنَةٍ كَثِيرَة من الثَّرِيدِ وَالْوَذْرِ فَخَبَطْتُ بِيَدِي فِي نَوَاحِيهَا وَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ بَيْنِ يَدَيْهِ فَقَبَضَ بِيَدِهِ الْيُسْرَى عَلَى يَدِيَ الْيُمْنَى ثُمَّ قَالَ: «يَا عِكْرَاشُ كُلْ مِنْ مَوْضِعٍ وَاحِدٍ فَإِنَّهُ طَعَامٌ وَاحِدٌ» . ثُمَّ أَتَيْنَا بِطَبَقٍ فِيهِ أَلْوَانُ التَّمْرِ فَجَعَلْتُ آكُلُ مِنْ بَيْنِ يَدَيَّ وَجَالَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطبقِ فَقَالَ: «يَا عِكْرَاشُ كُلْ مِنْ حَيْثُ شِئْتَ فَإِنَّهُ غَيْرُ لَوْنٍ وَاحِدٍ» ثُمَّ أَتَيْنَا بِمَاءٍ فَغَسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَمسح بَلل كَفَّيْهِ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَقَالَ: «يَا عِكْرَاشُ هَذَا الْوُضُوءُ مِمَّا غَيَّرَتِ النَّارُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

‘ইকরাশ ইবনু যুআয়ব (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমাদের সম্মুখে বৃহদাকার একটি খাদ্যপাত্র আনা হলো। পাত্রটিতে ছিল সারীদ ও গোশতের টুকরা। আমি আমার হাত দিয়ে পাত্রের চারপাশ হতে নিতে লাগলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) নিজের সম্মুখ হতে খাচ্ছিলেন। এমন সময় তিনি (ﷺ) বাম হাত দ্বারা আমার ডান হাত ধরে ফেললেন এবং বললেন : হে ‘ইকরাশ! এক জায়গা হতে খাও, কেননা এটা একই প্রকারের খাদ্য।(বর্ণনাকারী ‘ইকরাশ বলেন :) অতঃপর আমাদের সম্মুখে একখানা থালা আনা হলো। তন্মধ্যে বিভিন্ন প্রকারের খেজুর ছিল। তখন আমি কেবলমাত্র আমার সম্মুখ হতে খেতে লাগলাম। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত গোটা থালার মধ্যে ঘুরছিল। তিনি বললেন : হে ‘ইকরাশ! থালার যে জায়গা হতে ইচ্ছা হয় খাও, কেননা এটা এক প্রকারের নয়।অতঃপর আমাদের জন্য পানি আনা হলো। রাসূলুল্লাহ (ﷺ) নিজের উভয় হাত ধুলেন এবং ভিজা হাত দিয়ে মুখমণ্ডল, বাহুদ্বয় ও মাথা মুছে নিলেন এবং বললেন : হে ‘ইকরাশ! এটা হলো সে খাদ্যের ওজু যাকে আগুন পরিবর্তন করে দিয়েছে (অর্থাৎ- রান্না করা হয়েছে)।

[১] য‘ঈফ : তিরমিযী ১৮৪৮, ইবনু মাজাহ ৩২৭৪, য‘ঈফ সুনান ইবনু মাজাহ ৭০৬। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আলা ইবনু ফায্ল’’ নামের একজন, দুর্বল (য‘ঈফ) বর্ণনাকারী সম্পর্কে ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) বলেন, তার মধ্যে ফীহি জাহালাহ্। ইবনু হিব্বান বলেনঃ মুনকারুল হাদীস। ইমাম বুখারী বলেনঃ ফী ইসনাদিহী নায্রম্নন তথা তার বর্ণিত সনদে সমস্যা রয়েছে। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৩/২৫৮ পৃঃ, হাঃ ১১২৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন