২৩/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৫৭৭-[২] - অশুভ ধারণা ও কুষ্ঠরোগ থেকে সতর্কতা

শুভ ও অশুভ লক্ষণ - প্রথম অনুচ্ছেদ

"بَاب الفأل والطيرة"’‘শুভ ও অশুভ লক্ষণ’’الفأل‘হামযা‘র সাথে ব্যবহৃত হয়েছে। শব্দটি অধিকাংশ সময় ‘হামযা’ ব্যতীত ব্যবহৃত হয়। নিহায়াহ্ গ্রন্থে এসেছে যে,الفألশব্দটি মাহমূয তথা মাঝে ‘হামযা’ দিয়ে ব্যবহৃত হয়েছে। যা ভালো ও মন্দ উভয় প্রকার অর্থ বুঝাতে ব্যবহৃত হয়। আরالطيرةশব্দটির ‘ত্বোয়া’ বর্ণে যের আর ‘ইয়া’ বর্ণে যবর আবার কখনও ‘ইয়া’ বর্ণে সাকিন যোগেও আসে। এ শব্দটি শুধু মন্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়।আবার কদাচিৎ আনন্দের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কমূস প্রণেতা বলেনঃالفألহলোالطيرة-এর বিপরীত। অসুস্থ ব্যক্তি শুনে হে সালিম, হে ত্বালিব, হে ওয়াজিদ! সে এ ডাক শুনে এটাকে ভালো ও মন্দ উভয় ক্ষেত্রেই ব্যবহৃর করতে পারে। আরالطيرة-এর সময় মন্দের ক্ষেত্রে। আমি বলি, ‘কমূস’ থেকে যে বিষয়টি শিক্ষণীয় তা হলো,الفألভালোর সাথে খাস বা নির্দিষ্ট। আবার কখনও তা মন্দের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আরالطيرةশব্দটি কেবলমাত্র মন্দের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অতএব নির্গত হওয়ার মূলেই শব্দ দু’টি ভিন্নার্থে ব্যবহৃত হয়।নিহায়াহ্ গ্রন্থ থেকে আরো বুঝা যায় যে, নির্গত হওয়ার মূলেইالفألশব্দটি ‘আম আরالطيرةশব্দটি খাস। কতক ব্যবহারের একটি অপরটির সমার্থবোধক। হাদীসসমূহ থেকে বুঝা যায় যে,الفألথেকেالطيرةশব্দটি ‘আম। যেমন নবী (ﷺ)-এর কথায় বাহ্যিকভাবে বুঝা যায় যে,لَا طِيَرَةَ وَخَيْرُهَا الْفَأْلُকোন কুলক্ষণ বা অশুভ লক্ষণ নেই আর তার উত্তম হলোالفألবা শুভ লক্ষণ।‘আরবের অধিবাসীদের এ অভ্যাস ছিল যে, তারা যখন কোন কাজের জন্য ভ্রমণের ইচ্ছা করত তখন গাছের উপর থেকে কোন পাখিকে উড়াত, যদি পাখিটি ডানদিকে যেত তখন যাত্রা শুভ বলে মনে করত এবং ভ্রমণের জন্য বের হয়ে যেত। আর যদি পাখিটি বাম দিকে উড়ে যেত তাহলে এ ভ্রমণ বা যাত্রাকে অকল্যাণ বা অশুভ বলে মনে করত এবং যাত্রা থেকে বিরত থাকত।‘আল্লামা ত্বীবী (রহিমাহুল্লাহ) বলেনঃالفألএবংالطيرة-এর মাঝে পার্থক্য বুঝা যায়, আনাস থেকে বর্ণিত একটি মারফূ‘ হাদীসেلَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَيُعْجِبُنِي الْفَأْلُ "قَالُوا: وَمَا الْفَأْلُ؟ قَالَ:" كَلِمَةٌ طَيِّبَةٌরোগে সংক্রামিত হওয়া বলতে কিছুই নেই, কোন কিছুতে অশুভ নেই। তবেالْفَأْلُআমার ভালো লাগে। সাহাবীগণ বললেন,الفألকি জিনিস? তিনি (ﷺ) বললেন, ’‘ভালো কথা’’। আমি বলি, এটি কতই না চমৎকার কথা যে, ‘আমভাবেالطيرة-কে নিষেধ করা হয় তবে তার দুই প্রকারের এক প্রকারকে নির্দিষ্ট করে দেয়া হল। (আর এক প্রকার বৈধ) তা হল- ভালো কথা বলা। (মিরক্বাতুল মাফাতীহ)

অশুভ ধারণা নয়, কুষ্ঠরোগী থেকে সতর্কতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৫৭৭-[২]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامة وَلَا صقر وفر الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الْأَسَدِ». رَوَاهُ الْبُخَارِيُّ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : রোগের সংক্রমণ বলতে কিছুই নেই, কোন কিছুতে অশুভ নেই। প্যাঁচার মধ্যে কু-লক্ষণ নেই এবং সফর মাসেও কোন অশুভ নেই। তবে কুষ্ঠরোগী হতে পলায়ন করো, যেমন- তুমি বাঘ হতে পালিয়ে থাকো।

[১] সহীহ : বুখারী ৫৭০৭, আল জামি‘উস্ সগীর ১৩৪৮৭, সহীহুল জামি‘ ৭৫৬০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৭৮২, ৭৮৩; আহমাদ ৯৭২২, ইবনু আবূ শায়বাহ্ ২৪৫৪৩, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫০৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৫৭৭-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, রোগের সংক্রমণ বলতে কিছু নেই, কোনো কিছুতে অশুভ নেই, প্যাঁচার মধ্যে কু-লক্ষণ নেই এবং সফর মাসেও অশুভ নেই। এরপর তিনি বলেন, কুষ্ঠরোগী থেকে পালাও, যেমন তুমি বাঘ থেকে পালাও। এই বর্ণনায় দুইটি দিক আছে। প্রথমত, মানুষ যে অশুভ ধারণা, প্যাঁচা, সফর মাস বা অকারণ কুসংস্কারে বিশ্বাস করত, তা ভাঙা হয়েছে। দ্বিতীয়ত, কুষ্ঠরোগীর ব্যাপারে বাস্তব সতর্কতার নির্দেশ এসেছে। তাই হাদিসকে একপাক্ষিকভাবে বোঝা ঠিক নয়। এখানে অশুভ বিশ্বাসকে অস্বীকার করা হয়েছে, কিন্তু ক্ষতির আশঙ্কা থাকলে সতর্ক থাকা শেখানো হয়েছে। ইসলামে কুসংস্কার নয়, বরং আল্লাহর ওপর ভরসা ও বাস্তব সতর্কতা—দুটির সমন্বয় দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অশুভ মাস, প্যাঁচা বা কু-লক্ষণে বিশ্বাস করা ঠিক নয়।
  • কুষ্ঠরোগীর ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
  • কুসংস্কার ভাঙার সঙ্গে বাস্তব সাবধানতাও ইসলামে আছে।
  • ভয়কে অকারণ বিশ্বাসে নয়, সঠিক সতর্কতায় রূপ দেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন