২৫/৪. অধ্যায়ঃ
দণ্ডায়মান হওয়া - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭০৫-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭০৫-[১১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ مَعَنَا فِي الْمَسْجِدِ يُحَدِّثُنَا فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قد دخل بعض بيُوت أَزوَاجه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে বসে আমাদের সাথে কথাবার্তা বলতেন। তিনি (ﷺ) যখন দাঁড়াতেন, আমরাও দণ্ডায়মান হতাম। যতক্ষণ পর্যন্ত না তাঁকে নিজের কোন স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখতাম, ততক্ষণ পর্যন্ত আমরা দণ্ডায়মান থাকতাম।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান লিল বায়হাক্বী ৮৯৩০, আবূ দাঊদ ৪৭৭৫, নাসায়ী ৪৭৭৬, য‘ঈফ সুনানুন্ নাসায়ী ৩২৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো, এর সনদে ‘‘মুহাম্মাদ ইবনু হিলাল’’ নামের এক বর্ণনাকারী আছে, যে তার পিতা থেকে বর্ণনা করেছে। তার পিতার ব্যাপারে ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ আমি তাকে চিনি না। হিলাল নামের বর্ণনাকারী অপরিচিত। দেখুন- ‘আওনুল মা‘বূদ ১৩/৯৩ পৃঃ।
