২৫/৪. অধ্যায়ঃ
দণ্ডায়মান হওয়া - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭০৬-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭০৬-[১২]
وَعَن وَاثِلَة بن الخطابِ قَالَ: دَخَلَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ قَاعِدٌ فَتَزَحْزَحَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فِي الْمَكَانِ سَعَةً. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلْمُسْلِمِ لَحَقًّا إِذَا رَآهُ أَخُوهُ أَنْ يَتَزَحْزَحَ لَهُ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
ওয়াসিলাহ্ ইবনুল খত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে উপবিষ্ট ছিলেন। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) একটু সরে আগন্তুকের জন্য জায়গা করে দিলেন। লোকটি বলল : হে আল্লাহর রাসূল! বেশ প্রশস্ত জায়গা রয়েছে। নবী (ﷺ) বললেন : একজন মুসলিমের অবশ্য কর্তব্য যে, যখন সে তার কোন মুসলিম ভাইকে আসতে দেখবে, তখন কিছুটা নড়াচড়া করে তার জন্য জায়গা করে দেবে।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান লিল বায়হাক্বী ৮৯৩৩, য‘ঈফুল জামি‘ ১৯৬৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো, এর সনদে আছে ‘‘মুজালিদ ইবনু ফারকদ’’ নামের একজন বর্ণনাকারী, তার ব্যাপারে ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) তাঁর ‘‘আল মুগনী’’ কিতাবে বলেনঃ আল ফিরয়াবী নামের বর্ণনাকারী তার থেকে অনেক মুনকার হাদীস বর্ণনা করেছে। আরেকজন বর্ণনাকারীর নাম ‘আবদুল ওয়াহ্ব ইবনু আয্ যহ্হাক আল হিমসী। তার সম্পর্কে ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) বলেনঃ সে মিথ্যার অভিযোগে অভিযুক্ত। মুহাদ্দিসগণ তাকে ত্যাগ করেছেন। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৪/১২১৬ পৃঃ, হাঃ ৭১১৭।
