২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭০৭-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭০৭-[১]
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفنَاء الْكَعْبَة مُحْتَبِيًا بيدَيْهِ. رَوَاهُ البُخَارِيّ
‘আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পবিত্ৰ কা'বাহ্ গৃহের চত্বরে দেখলাম যে, তিনি নিজের দু' হাত উভয় পায়ের গোছা (হাঁটু খাড়া করে) পরিবেষ্টন করেছিলেন।
[১] সহীহ : বুখারী ৬২৭২, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮২৬, আল মু‘জামুল আওসাত্ব ৯৪১৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১২৫।
