২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭১৬-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭১৬-[১০]
وَعَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَرَّسَ بِلَيْلٍ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ وَإِذَا عَرَّسَ قُبَيْلَ الصُّبْحِ نَصَبَ ذِرَاعَهُ وَوَضَعَ رَأْسَهُ عَلَى كَفِّهِ. رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ»
আবূ ক্বতাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রাতে কোথাও যখন আরাম করতেন, তখন ডান পাঁজরে ভর দিয়ে ঘুমাতেন। আর যখন ভোর সংলগ্ন সময়ে কোথাও অবস্থান করতেন, তখন বাহু খাড়া করে হাতের তালুর উপর মাথা রেখে বিশ্রাম করতেন।
[১] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ৩৩৫৯, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৩৯৬, মুসলিম ৩১৩-(৬৮৩), তাহক্বীক মুসনাদে আহমাদ ২২৬৮৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৬৪৩।
