২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭১৭-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭১৭-[১১]
وَعَنْ بَعْضِ آلِ أُمِّ سَلَمَةَ قَالَ: كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوًا مِمَّا يُوضَعُ فِي قَبْرِهِ وَكَانَ الْمَسْجِدُ عِنْد رَأسه. رَوَاهُ أَبُو دَاوُد
উম্মু সালামাহ্ (রাঃ)-এর বংশধরদের কতিপয় ব্যক্তি হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর বিছানা এরূপ কাপড়ের ছিল, যেরূপ কাপড়ে তাঁকে ক্ববরে রাখা হয়েছিল, আর মসজিদ তাঁর শিয়রের কাছেই ছিল।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫০৪৪। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ আলবানী (রহিমাহুল্লাহ) বলেনঃ হাদীসটির বর্ণনাকারীগণ বিশ্বস্ত, তবে ত্রুটিযুক্ত। এটা আমার নিকট ত্রুটিযুক্ত। হাদীসটি উম্মু সালামাহ্ (রাঃ)-এর পরিবারের কতিপয় ব্যক্তি থেকে আবূ ক্বিলাবাহ্ বর্ণনা করেছেন। এই কতিপয় ব্যক্তি যদি সাহাবী হয় তবে তার থেকে তার শ্রবণ তিনি উল্লেখ করেননি। তাদেরকে তার তাদলীস সুপরিচিত। আর যদি সে তাদের থেকে না শুনে তবে সে একজন মুরসাল বর্ণনাকারী। আর এটাই আমার নিকট স্পষ্ট হয়েছে। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৪২ পৃঃ।
