২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭২৬-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭২৬-[২০]
وَفِي « شرح السّنة» عَنهُ. قَالَ: «وَإِذا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْءِ فَقَلَصَ عَنْهُ فَلْيَقُمْ فَإِنَّهُ مَجْلِسُ الشَّيْطَانِ» . هَكَذَا رَوَاهُ مَعْمَرٌ مَوْقُوفًا
শারহুস্ সুন্নাহ্ গ্রন্থে উক্ত আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যখন ছায়ায় বসে অতঃপর তার উপর হতে ছায়া চলে যায়, তবে সে যেন উঠে চলে যায়। কেননা এটা (কিছু অংশ ছায়ায় আর কিছু অংশ রোদে) শায়ত্বনের বসার স্থান। মা'মার এ হাদীসটি মাওকূফ হিসেবে বর্ণনা করেছেন।
[১] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ৩৩৩৫।
