২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭২৭-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭২৭-[২১]
وَعَن أبي أُسيد الأنصاريِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنَ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرجالُ مَعَ النِّسَاء فِي الطَّرِيق فَقَالَ النِّسَاء: «اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تُحْقِقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَاتِ الطَّرِيقِ» . فَكَانَتِ الْمَرْأَةُ تَلْصَقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
আবূ উসায়দ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) মসজিদ হতে বের হচ্ছিলেন, এ সময় রাস্তায় পুরুষগণ মহিলাদের সাথে মিশে চলছিল। এমতাবস্থায় তিনি শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের উদ্দেশে বললেন : তোমরা পুরুষদের পেছনে চলো। রাস্তার মধ্যখান দিয়ে চলা তোমাদের জন্য সমীচীন নয়। এ কথা শুনে মহিলারা প্রাচীর ঘেঁষে চলতে লাগল। এতে কখনো কখনো তাদের কাপড় প্রাচীরের সাথে আটকে যাচ্ছিল।
[১] হাসান : আবূ দাঊদ ৫২৭২, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৫৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৯২৩, শু‘আবুল ঈমান ৭৮২২।
