২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭২৮-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭২৮-[২২]
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم نهى أنْ يمشيَ - يَعْنِي الرجلٌ - بَين المرأتينِ. رَوَاهُ أَبُو دَاوُد
আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) কোন ব্যক্তিকে দু'জন মহিলার মাঝখানে হাঁটতে নিষেধ করেছেন।
[১] মাওযূ‘ : আবূ দাঊদ ৫২৭৩, য‘ঈফাহ্ ৩৭৫। হাদীসটি মাওযূ‘ হওয়ার কারণ হলো, এর সনদে আছে ‘‘দাঊদ ইবনু আবূ সালিহ আল মাদানী’’ নামের বর্ণনাকারী। ইবনু হিব্বান বলেনঃ সে হাদীস জাল করত। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৩৭৫, শু‘আবুল ঈমান ৫৪৪৬, য‘ঈফুল জামি‘ ১৪১৯২।
