২৫/৬. অধ্যায়ঃ

হাঁচি দেয়া ও হাই তোলা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৩৩-[২]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: إِذا عطسَ أحدُكم فلْيقلِ: الحمدُ لِلَّهِ وَلْيَقُلْ لَهُ أَخُوهُ - أَوْ صَاحِبُهُ - يَرْحَمُكَ اللَّهُ. فإِذا قَالَ لَهُ يَرْحَمك الله قليقل: يهديكم الله وَيصْلح بالكم رَوَاهُ البُخَارِيّ

উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমাদের কারো হাঁচি আসে, তখন সে যেন “আলহাম্‌দুলিল্লা-হ” বলে এবং তার কোন মুসলিম ভাই অথবা বন্ধু তার উত্তরে “ইয়ারহামুকাল্ল-হ” বলে। আর যখন হাঁচিদাতার উত্তরে শ্রোতা ব্যক্তি “ইয়ারহামুকাল্ল-হ” বলে, তখন হাঁচিদাতা ঐ ব্যক্তির উত্তরের উত্তরে “ইয়াহুদীকুমুল্ল-হু ওয়া ইউলিহু বা-লাকুম” অর্থাৎ- “আল্লাহ তা'আলা তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং তোমাদের আধ্যাত্মিক অবস্থা কল্যাণময় করুন” বলবে।

[১] সহীহ : বুখারী ৬২২৪, আবূ দাঊদ ৫০৩৩, তিরমিযী ২৭৩৯, দারিমী ২৬৫৯, ‘নাসায়ী’র কুবরা ১০০৪১, সহীহ ইবনু খুযায়মাহ্ ১১৫২, আল আদাবুল মুফরাদ ৯২৭, আল মু‘জামুল আওসাত্ব ৫৫২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৩৬৩, হিলইয়াতুল আওলিয়া ৭/১৬৩, মুসনাদে আহমাদ ৯৭২, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ১১১, ইরওয়াউল গালীল ৩/২৪৪ পৃঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন