২৫/৬. অধ্যায়ঃ
হাঁচি দেয়া ও হাই তোলা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৩৪-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৩৪-[৩]
وَعَن أنسٍ قَالَ: عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الْآخَرَ. فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ شَمَّتَّ هَذَا وَلَمْ تُشَمِّتْنِي قَالَ: «إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَلم تحمَدِ الله» . مُتَّفق عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
দু' ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে হাঁচি দিলো। তখন তিনি (ﷺ) এক ব্যক্তির হাঁচির জবাব দিলেন, অপর ব্যক্তির জবাব দিলেন না। লোকটি বলল : হে আল্লাহর রাসূল! আপনি এ ব্যক্তির জবাব দিলেন; কিন্তু আমার জবাব দিলেন না। রাসূল (ﷺ) বললেন : এ ব্যক্তি “আলহাম্দুলিল্লা-হ” বলেছিল, আর তুমি “আলহাম্দুলিল্লা-হ” বলনি।
[১] সহীহ : বুখারী ৬২২১, মুসলিম ৫৩-(২৯৯১), তিরমিযী ২৭৪২, সহীহ ইবনু হিব্বান ৬০০, মুসনাদে আবূ ইয়া‘লা ৪০৬০, শু‘আবুল ঈমান ৯৩২৯, আবূ দাঊদ ৫০৩৯, ইবনু মাজাহ ৩৭১৩, দারিমী ২৬৬০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০০৫০, আল মু‘জামুল আওসাত্ব ৭৫৮০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৯৫১, আল আদাবুল মুফরাদ ৯৩১, আহমাদ ৮৩৪৬, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৬৭৮, হিলইয়াতুল আওলিয়া ৩/৩৪।
