২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৬৯-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৬৯-[২০]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ نَهَى أَنْ يَجْمَعَ أَحَدٌ بَيْنَ اسْمه وكُنيتِه وَيُسمى أَبَا الْقَاسِم. رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর নাম ও উপনাম একই ব্যক্তির মধ্যে একত্র করতে নিষেধ করেছেন। অর্থাৎ- “মুহাম্মাদ” নাম রেখে তাঁরই উপনাম “আবুল ক্বাসিম” রাখতে নিষেধ করেছেন।
[১] হাসান সহীহ : তিরমিযী ২৮৪১, সহীহুল জামি‘ ৬৮২৪, সহীহ আল আদাবুল মুফরাদ ৬৫২, সহীহ ইবনু হিব্বান ৫৮১৫।
