২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৭০-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৭০-[২১]
وَعَنْ جَابِرٌ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «إِذَا سَمَّيْتُمْ بِاسْمِي فَلَا تَكْتَنُوا بِكُنْيَتِي» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ قَالَ: «مَن تسمَّى باسمي فَلَا يَكْتَنِ بِكُنْيَتِي وَمَنْ تَكَنَّى بِكُنْيَتِي فَلَا يَتَسَمَّ باسمي»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যখন তোমরা আমার নামে নাম রাখবে, তখন আমার উপনামে উপনাম রাখবে না।ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন : এ হাদীসটি গরীব। আবূ দাউদ-এর অপর বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আমার নামে নাম রাখবে, সে আমার উপনামে উপনাম রাখবে না। আর যে ব্যক্তি আমার উপনামে উপনাম রাখবে, সে আমার নামে নাম রাখবে না।
[১] সহীহ : তিরমিযী ২৮৪২, ইবনু মাজাহ ৩৭৩৬, আবূ দাঊদ ৪৯৬৬, সহীহুল জামি‘ ৪৩২, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৪৬, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আমার লিল বায়হাক্বী ৫৯১৩, মুসনাদুল বাযযার ৮২৪৭, আহমাদ ৮১০৯, শু‘আবুল ঈমান ৮৬৩৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৮০৬।
