২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৭১-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৭১-[২২]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَلَدْتُ غُلَامًا فَسَمَّيْتُهُ مُحَمَّدًا وَكَنَّيْتُهُ أَبَا الْقَاسِمِ فَذُكِرَ لِي أَنَّكَ تَكْرَهُ ذَلِكَ. فَقَالَ: «مَا الَّذِي أَحَلَّ اسْمِي وَحرم كنيتي؟ أَو ماالذي حَرَّمَ كُنْيَتِي وَأَحَلَّ اسْمِي؟» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَقَالَ محيي السّنة: غَرِيب
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈকা মহিলা বলল : হে আল্লাহর রাসূল! আমার একটি পুত্র সন্তান হয়েছে। আমি তার নাম “মুহাম্মাদ” এবং তার কুনিয়াত “আবুল ক্বাসিম” রেখেছি। অতঃপর আমার কাছে এ কথা ব্যক্ত করা হলো যে, আপনি এ নাম রাখা পছন্দ করেন না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : কিসে আমার নাম হালাল করল, আর আমার কুনিয়াত হারাম করল? অথবা কিসে আমার উপনাম হারাম করল, আর নাম হালাল করল।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৯৬৮, আল মু‘জামুস্ সগীর লিত্ব ত্ববারানী ১৬, আল মু‘জামুল আওসাত্ব ১০৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৮০৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুহাম্মাদ ইবনু ‘ইমরান আল হাজাবী’’ নামের বর্ণনাকারী মুনকারুল হাদীস। এজন্য হাদীসটি য‘ঈফ। বিস্তারিত দেখুন- আর্ রওযুন্ নাযীর ৮০৮ নং হিদায়াতুর্ রুওয়াতি ইলা তাখরীজি আহাদীসিল মাসাবীহি ওয়াল মিশকাত ৪/৩৬২ পৃঃ।
