২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৭২-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৭২-[২৩]
وَعَن مُحَمَّد بن الحنفيَّةِ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وُلِدَ لِي بَعْدَكَ وَلَدٌ أُسَمِّيهِ بِاسْمِكَ وَأُكَنِّيهِ بِكُنْيَتِكَ؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
'আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! যদি আপনার ইন্তিকালের পর আমার কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তবে কি আমি আপনার নামে নাম ও আপনার উপনামে উপনাম রাখব? তিনি (ﷺ) বললেন : হ্যাঁ।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৯৬৭, তিরমিযী ৩০১২/ ২৮৪৩, সহীহ আল আদাবুল মুফরাদ ৬৫১, মুসনাদে আহমাদ ৭৩০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৮০৭, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৯১৪, আল মুসতাদরাক ৭৭৩৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৪৬।
