২৫/৮. অধ্যায়ঃ

নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৭৩-[২৪]

وَعَن أنس قَالَ: كَنَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ بِبَقْلَةٍ كُنْتُ أَجْتَنِيهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْه. وَفِي «المصابيح» صَححهُ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এক প্রকার শাক তুলতাম, রাসূলুল্লাহ (ﷺ) ঐ শাকের নামানুসারে আমার উপনাম রাখলেন।ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন : এ হাদীসটি এ বর্ণনা সূত্র ছাড়া অন্য কোন বর্ণনা সূত্রে বর্ণিত হয়নি। আর মাসাবীহ গ্রন্থকার এ হাদীসটিকে সহীহ বলে আখ্যায়িত করেছেন।

[১] য‘ঈফ : তিরমিযী ৩৮৩০, আহমাদ ১৩৭৩৭, মুসনাদুল বাযযার ৬৪৭৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৫৫, মুসনাদু আবূ ইয়া‘লা ৪০৫৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘জাবির আল জু‘ফী’’ নামের বর্ণনাকারী; এ বর্ণনাকারী মাতরূক। এ হাদীসটির অন্য একটি সানাদ আছে যেটি এর চেয়ে ভালো। আর সেই সনদে একজন বর্ণনাকারী আছে যার নাম ‘‘শরীক ইবনু ‘আবদুল্লাহ আল কাযী’’। সে একজন য‘ঈফ রাবী। দেখুন- আলবানী (রহিমাহুল্লাহ)-এর তাহক্বীককৃত হিদায়াতুর্ রুওয়াত ইলা তাখরীজি আহাদীসিল মাসাবীহি ওয়াল মিশকাত ৪/৩৬০ পৃঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন