২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৯৪-[৪৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৯৪-[৪৮]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى قَسَمَ بَيْنَكُمْ أَخْلَاقَكُمْ كَمَا قَسَمَ بَيْنَكُمْ أَرْزَاقَكُمْ إِن الله يُعْطِي الدُّنْيَا مَنْ يُحِبُّ وَمَنْ لَا يُحِبُّ وَلَا يُعْطِي الدِّينَ إِلَّا مَنْ أَحَبَّ فَمَنْ أَعْطَاهُ اللَّهُ الدِّينَ فَقَدْ أَحَبَّهُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُسْلِمُ عَبْدٌ حَتَّى يُسْلِمَ قَلْبُهُ وَلِسَانُهُ وَلَا يُؤْمِنُ حَتَّى يَأْمَنَ جَارُهُ بَوَائِقَهُ»
আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ ত”আলা তোমাদের মধ্যে তোমাদের চরিত্র বণ্টন করেছেন, যেভাবে তোমাদের রিক্ব বণ্টন করেছেন। আল্লাহ তা'আলা ঐ ব্যক্তিকে দুনিয়া দান করেন, যাকে প্রিয়জন মনে করেন এবং ঐ ব্যক্তিকেও দান করেন, যাকে প্রিয়জন মনে করেন না। কিন্তু আল্লাহ তা'আলা যাকে ভালোবেসেছেন, তাকে ছাড়া অন্য কাউকে দীন দান করেন না। অতএব যাকে আল্লাহ তা'আলা দীন দান করেন, তাকে তিনি ভালোবেসেছেন। যার হাতে আমার প্রাণ, সে সত্তার কসম, বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না, যতক্ষণ না তার অন্তর ও মুখ (রসনা) মুসলিম হবে এবং কোন ব্যক্তি ঐ সময় পর্যন্ত মুমিন হতে পারে না, যতক্ষণ না তার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ হবে।
[১] প্রথম অংশটুকু য‘ঈফ আর অবশিষ্ট (وَالَّذِي...) অংশটুকু সহীহ : হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৩৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭১৪, বায়হাক্বী ৫৫২৪, আহমাদ ৩৬৭২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আস্ সববাহ ইবনু মুহাম্মাদ’’ নামে একজন য‘ঈফ রাবী আছে। তাহক্বীক মুসনাদে ৩৬৭২।
