২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২২৬-[৭২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২২৬-[৭২]
وَعَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَحل إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: عِظْنِي وَأَوْجِزْ. فَقَالَ: «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ وَلَا تَكَلَّمْ بِكَلَامٍ تَعْذِرُ مِنْهُ غَدًا وَأَجْمِعِ الْإِيَاسَ مِمَّا فِي أَيْدِي النَّاس» ضعیف ، رواہ احمد (5 / 412 ح 23894) [و ابن ماجہ (4171 و سندہ ضعیف)] * عثمان بن جبیر مجھول الحال و للحدیث شواھد ضعیفۃ ۔
আবূ আইয়ূব আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল, আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন। তখন তিনি (ﷺ) বললেন : যখন তুমি সালাতে দাঁড়াবে, তখন সে সালাতকে নিজের জীবনের শেষ সালাত মনে করে আদায় করবে। আর এমন কোন কথা বলো না, যার দরুন আগামীকাল (ক্বিয়ামাতের দিন) ত্রুটি স্বীকার করতে হবে এবং মানুষের হাতে যা আছে তা হতে তোমার নৈরাশ্যকে সুদৃঢ় করে নাও।
হাসান : ইবনু মাজাহ ৪১৭১, সিলসিলাতুস সহীহাহ্ ৪০০, সহীহুল জামি' ৭৪২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৫৫৯১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৩৮৯০।
