২৭/৬. অধ্যায়ঃ
কেয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কেয়ামত সংঘটিত হয়ে গেল - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫১৩-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫১৩-[৫]
عَن الْمُسْتَوْرد بن شَدَّاد عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بُعِثْتُ فِي نَفَسِ السَّاعَةِ فَسَبَقْتُهَا كَمَا سَبَقَتْ هذِه هذِه» وأشارَ بأصبعيهِ السبَّابةِ وَالْوُسْطَى. رَوَاهُ التِّرْمِذِيّ سندہ ضعیف ، رواہ الترمذی (2213 وقال : غریب) * مجالد ضعیف و عبیدۃ بن الاسود مدلس و عنعن و روی احمد (5 / 348) بلفظ :’’ بعث انا و الساعۃ جمیعًا ، ان کادت لتسبقنی ‘‘ و سندہ حسن ۔ (ضَعِيف)
মুসতাওরিদ ইবনু শাদ্দাদ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আমি ক্বিয়ামাতের (সময়ের) শুরুতেই প্রেরিত হয়েছি। অবশ্য আমি তা হতে এতটুকু পরিমাণ আগে আগমন করছি, যে পরিমাণ এ অঙ্গুলি ঐ অঙ্গুলি হতে বেড়ে রয়েছে। এ কথা বলে তিনি স্বীয় তর্জনী ও মধ্যমা অঙ্গুলির প্রতি ইঙ্গিত করলেন।
য'ঈফ: তিরমিযী ২২১৩, য'ঈফুল জামি' ৬০৮৯, মুসনাদে বাযযার ৩৪৬২, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭১১৭; কারণ মুজালিদ ইবনু সা’ঈদ শক্তিশালী নয়, হিদায়াতুর রুওয়াত ৫/১৫১।
