২৭/৬. অধ্যায়ঃ
কেয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কেয়ামত সংঘটিত হয়ে গেল - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫১৪-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫১৪-[৬]
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَرْجُو أَنْ لَا تَعْجِزَ أُمَّتِي عِنْدَ رَبِّهَا أَنْ يُؤَخِّرَهُمْ نِصْفَ يَوْمٍ» . قِيلَ لِسَعْدٍ: وَكَمْ نِصْفُ يَوْمٍ؟ قَالَ: خَمْسُمِائَةِ سَنَةٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ سندہ ضعیف ، رواہ ابوداؤد (4360) * السند منقطع ، شریح بن عبید لم یدرک سعدًا رضی اللہ عنہ ۔ (انظر التھذیب الکمال 3 / 380 تحقیق بشار عواد) ولہ شاھد ضعیف منقطع عند احمد (1 / 170 ح 1464) و حدیث ابی داود (4349 و سندہ صحیح) یغنی عن
সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আমি আশাবাদী যে, আমার উম্মাত তাদের প্রভুর কাছে এত অসহায় নয় যে, তিনি তাদেরকে অর্ধ দিনের অবকাশ দেবেন না। সা'দ (রাঃ)-কে প্রশ্ন করা হলো, সেই অর্ধ দিনের পরিমাণ কত? উত্তরে তিনি বললেন, পাঁচশত বছর।
সহীহ: আবূ দাউদ ৪৩৫০, সিলসিলাতুস সহীহাহ ১৬৪৩, সহীহুল জামি ১৮১১, ২৪৮১, মুসনাদে আহমাদ ১৪৬৫।
