২৭/৭. অধ্যায়ঃ

নিকৃষ্ট লোকেদের ওপরেই কেয়ামত সংঘটিত হবে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫১৯-[৪]

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَذْهَبُ اللَّيْلُ وَالنَّهَارُ حَتَّى يُعْبَدَ اللَّاتُ وَالْعُزَّى» . فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنْ كُنْتُ لَأَظُنُّ حِينَ أَنْزَلَ اللَّهُ: (هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ) أَنَّ ذَلِكَ تَامًّا. قَالَ: «إِنَّهُ سَيَكُونُ مِنْ ذَلِكَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ يَبْعَثُ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتُوُفِّيَ كُلُّ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيَبْقَى مَنْ لَا خَيْرَ فِيهِ فَيَرْجِعُونَ إِلَى دِين آبَائِهِم» . رَوَاهُ مُسلم رواہ مسلم (52 / 2907)، (7299) ۔ (صَحِيح)

আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, লাত ও ‘উয্যা এ মূর্তিদ্বয়ের উপাসনা না করা পর্যন্ত দিন ও রাত্র শেষ হবে না (অর্থাৎ ক্বিয়ামাতের পূর্বে আবার লাত ও ‘উয্যা মূর্তির পূজা করা হবে)। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার ধারণা ছিল, যখন আল্লাহ তা'আলা, هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ “তিনি তাঁর রাসূলকে হিদায়াত আর সঠিক দীনসহ পাঠিয়েছেন যাবতীয় দীনের উপর একে বিজয়ী করার জন্য যদিও মুশরিকগণ অপছন্দ করে”- (সূরাহ্ আত্ তাওবাহ্ ৯ : ৩৩); আয়াতটি নাযিল করেছেন, তখন মূর্তিপূজার দিন শেষ হয়ে গেছে। উত্তরে তিনি (ﷺ) বললেন, যতদিন আল্লাহ তা’আলা ইচ্ছা করবেন, ততদিন এ অবস্থায় থাকবে। অতঃপর আল্লাহ তা’আলা একটি সুগন্ধময় বাতাস প্রেরণ করত, তাতে ঐ সকল লোকেদের মৃত্যু ঘটবে যাদের অন্তরে সরিষা পরিমাণও ঈমান থাকবে। অতঃপর কেবলমাত্র ঐ সমস্ত লোকই অবশিষ্ট থাকবে যাদের মধ্যে সামান্য পরিমাণও ঈমান থাকবে না। তখন তারা তাদের বাপ-দাদার ধর্মের দিকে ফিরে যাবে।

সহীহ: মুসলিম ৫২-(২৯০৭), তিরমিযী ২২২৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৪৪১, মুসনাদে আহমাদ ৮৩৪৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯০৯১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন