২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৬৭-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৬৭-[৩]
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا مَنْ لَهُ نَعْلَانِ وَشِرَاكَانِ مِنْ نَارٍ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ كَمَا يَغْلِي الْمِرْجَلُ مَا يُرَى أَنَّ أَحَدًا أَشَدُّ مِنْهُ عَذَابًا وَإِنَّهُ لَأَهْوَنُهُمْ عَذَابًا» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6561 ۔ 6562) و مسلم (364 / 213)، (516) ۔ (مُتَّفق عَلَيْهِ)
নু'মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহান্নামবাসীদের মধ্যে সর্বাপেক্ষা সহজতর শাস্তি ঐ লোকের হবে, যাকে আগুনের ফিতাসহ দু'খানা জুতা পরানো হবে, তাতে তার মগজ এমনিভাবে ফুটতে থাকবে, যেমনিভাবে তামার পাত্রে পানি ফুটতে থাকে। সে ধারণা করবে, তার অপেক্ষা কঠিন শাস্তি আর কেউ ভোগ করছে না, অথচ সে হবে সর্বাপেক্ষা সহজতর শাস্তিপ্রাপ্ত লোক।
সহীহঃ বুখারী ৬৫৬১, মুসলিম ৩৬২-(২১২), তিরমিযী ২৬০৪, সিলসিলাতুস্ সহীহাহ ১৬৮০, সহীহুল জামি' ২০৩৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৬৮৫, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৮৪৪৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪১৩২, মুসনাদে ‘আদ ইবনু হুমায়দ ৭১১, মুসনাদে বাযযার ৩২৩৫, মুসনাদে আহমাদ ২৬৯০, দারিমী ২৮৪৮, আল মুসতাদরাক লিল হাকিম ৮৭৩৪।
