২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৬৮-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৬৮-[৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا أَبُو طَالِبٍ وَهُوَ مُنْتَعِلٌ بِنَعْلَيْنِ يغلي مِنْهُمَا دماغه» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (لم اجدہ) [و مسلم (362 / 212)، (515)] ۔ (صَحِيح)
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহান্নামবাসীদের মধ্যে সর্বাপেক্ষা সহজতর শাস্তি হবে আবূ ত্বালিব-এর। তার দুই পায়ে দু'টি আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। তাতে তার মাথার মগজ ফুটতে থাকবে।
সহীহঃ মুসলিম ৩৬২-(২১২), বুখারী ৬৫৬২, মুসনাদে আহমাদ ২৬৩৬, সহীহুল জামি' ২৫৩২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৬৮৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৪১৩৫, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৭১১, আল মুসতাদরাক লিল হাকিম ৮৭৩৫।
