২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৭১-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৭১-[৭]
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى رُكْبَتَيْهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى حُجْزَتِهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّار إِلَى ترقوته» . رَوَاهُ مُسلم رواہ مسلم (33 / 2845)، (7169) ۔ (صَحِيح)
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : জাহান্নামীদের মধ্যে কোন কোন লোক এমন হবে, জাহান্নামের আগুন তার পায়ের টাখনু অবধি পৌঁছবে। তাদের মধ্যে কারো হাঁটু পর্যন্ত আগুন পৌঁছবে, কারো কারো কোমর পর্যন্ত এবং কারো কারো ঘাড় পর্যন্ত পৌঁছবে।
সহীহ: মুসলিম ৩২-(২৮৪৫), মুসনাদে আহমাদ ২০১১৫, সহীহুল জামি ২২৩৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৬৮৯, সিলসিলাতুস সহীহাহ্ ৩৫৪৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৪১৭৯, মুসনাদে আহমাদ ২০১১৫, শু’আবূল ঈমান ৩১৭, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৬৮২৮।
